১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

বরিশাল সিটি নির্বাচন : হামলায় হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী জখম

বরিশাল প্রতিনিধি
spot_img
spot_img

বরিশাল সিটি করপোরেশনে সোমবার ভোট চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিনিসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ খবরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক’ নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন।

হাতপাখার মেয়রপ্রার্থীর মিডিয়া সেলের সদস্য এইচ এম সানাউল্লা সাংবাদিকদের বলেন, তাদের দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কোথাও হামলা হয়েছে, মারধর করা হয়েছে।

কিছু কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। মেয়রপ্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে। মেয়রপ্রার্থীর ওপর হামলার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার কাছে অভিযোগ করা হয়েছে।

হাতপাখা প্রতীকের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনারের কাছে অভিযোগগুলো জানানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রবিবার রোববার পর্যন্ত প্রার্থীরা বলেছেন, ভোটের পরিবেশ ভালো আছে। আজ (সোমবার) হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অভিযোগ করেছেন। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকাল ৮টায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থীর মিডিয়া সেল সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে থাকে।

জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের কাদের চৌধুরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে হাতপাখার কর্মীদের মারধর করা হয়। এই খবর পেয়ে মেয়রপ্রার্থী ফয়জুল করিম ঘটনাস্থলের যান। সেখানে তার সঙ্গে থাকা গাড়ি ও লোকজনের ওপর হামলা হয়।

পরে ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান ফয়জুল করিম। সেখান থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন মেয়রপ্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

(এইদিনএইসময়/১২জুন/এলএ)

সর্বশেষ নিউজ