১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

বিএনপিনেতা আমীর খসরুর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পাঁচ বছর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের ঘটনায় বিএনপিনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন হয়েছে।

চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমীরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মিলহানুর রহমান নওমীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিএনপিনেতার আইনজীবী নেজাম উদ্দিন বলেন, “বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত আমীর খসরুসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।”

আমীর খসরু বর্তমানে এই মামলায় জামিনে রয়েছেন।

আইনজীবী নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেয়া হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। ওই আইনেই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।”

তিনি বলেন, “ফোনালাপের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে কোনো প্রমাণ মেলেনি, কিন্তু বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই বলে মনে করি।”

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে নওমী নামে এক ব্যক্তির সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ২০১৮ সালের ৪ অগাস্ট দুইজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় দায়ের করা ওই মামলার এজাহারে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয় খসরুর বিরুদ্ধে।

 (এইদিনএইসময়/১২জুন/তাবী)

সর্বশেষ নিউজ