সাতক্ষীরায় সদর থানা পুলিশের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-পুরাতন সাতক্ষীরার শেখ মাহবুবর রহমানের ছেলে শেখ মাসুদুর রহমান (৪৮) এবং শহরের ইটাগাছা এলাকার মৃত গোলাপ গাজীর ছেলে মো. নুরুজ্জামান ময়না (২৮)।
সাতক্ষীরা সদর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়াস্থ হাটখোলা হতে কবিরাজের মোড়গামী পাকা রাস্তার উপর সন্তোষের পুকুরের সামনে হতে শেখ মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর সাতক্ষীরা থানার ইটাগাছাস্থ ইকরা একাডেমির পাশে আশরাফ আলীর কাঠের আসবাবপত্র এর দোকানের সামনে নুরুজ্জামান ময়নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে চব্বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উভয়কে একই ঘটনায় থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
(এইদিনএইসময়/০৫জুলাই/এলএ)

