সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি
spot_img
spot_img

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

২০১৩ সালে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা শুরু হলে সেই রায়কে কেন্দ্র করে সহিংসতার পর সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় জামায়াতের আর কোন সভা সমাবেশ দেখা যায়নি। ১০ বছর পর শহরের কেন্দ্রস্থলে এটাই জামায়াতের প্রথম মিছিল।

এদিকে মিছিলপূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার, নায়েবে আমীর নূরুল হুদা, শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ। এসময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা এবং শাস্তির দাবি জানান।

এদিকে একই দাবিতে জেলা উলামা মাশায়েখ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়। শহরের বাসটার্মিনাল হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলা মোড়ে যেয়ে শেষ হয়। জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনীর সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মাওলানা রুহুল আমীনের পরিচালনায় মিছিলের নেতত্ব দেন জেলা উলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মুজাহিদুল আলম, মাওলানা মোশাররফ হোসেনসহ অনেকে।

(এইদিনএইসময়/০৭জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ