ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে একটি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
ইউনিয়নের কাশিগঞ্জের সাধুপাড়া গাঙ্গিনাপাড় মোড় থেকে বাঘমারা পযন্ত ২ কিলোমিটার ও সুবলিয়াপাড়া হাজী শামসুদ্দিন দাখিল মাদ্রাসা পযন্ত আরও ২ কিলোমিটারের মোট চার কিলোমিটার সড়কের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ঠিকাদার মো. আতিকুর রহমান নিজের খুশি মতো কাজ করছেন।
ঠিকাদারের নিয়োগ করা সাইড ম্যানেজার আব্দুল আজিজ জানান, সাহেব যেভাবে বলেছেন সেইভাবেই তিনি কাজ করছেন।
স্থানীয় সাধুপাড়া গাঙ্গিনাপাড়ের আনোয়ার হোসেন, সুরুজ আলী সরকার ও ইসলামপুর গ্রামের রুহুল আমিন, আজিজুল হক অভিযোগ করে জানান, রাস্তা নির্মাণে অনিয়ম হচ্ছে জানিয়ে তারা ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এতে কোনো কাজ হয়নি।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, সঠিক নিয়মেই কাজ হচ্ছে।
(এইদিনএইসময়/১৭জুলাই/এলএ)

