বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করে ব্রিটেন।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এরপর ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ কথা বলা হয়।
এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সম্প্রতি সারাহ কুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেন।
(এইদিনএইসময়/২৩জুলাই/এলএ)

