পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও আওয়ামী ফ্যাসিস্টদের হামলা-নির্যাতনের প্রতিবাদে রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) উদ্যোগে আহূত বিক্ষোভ-সমাবেশে বিএফইউজে নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিক নেতারা বক্তব্য দেবেন।
যথাসময়ে এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানেএই সাংবাদিক নেতা।
(এইদিনএসময়/২৯জুলই/এলএ)

