নোয়াখালীতে মাদকবিরোধী মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

‘মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই  স্থান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কাশেম।

এছাড়াও কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা, মাদকের বিরুদ্ধে সজাগ থেকে মাদকাসক্তিমুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

(এইদিনএইসময়/৩০জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ