১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন : সিইসি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চলমান রাজনৈতিক পরিস্থিতে  সঙ্কট সমাধানে দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এরসঙ্গে আমাদের কাজের কোনো সঙ্ঘাত নেই। কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে। না হলে নির্বাচন আয়োজন খুবই কঠিন হবে।

মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে। সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচনটা হবে।

পিটার হাসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন,  চলমান সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এ সঙ্কটগুলো আসলে রাজপথে মিমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিসনের চেষ্টা করা উচিত।

উল্লেখ্য, আজ বেলা সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।

(এইদিনএইসময়/১আগস্ট/তাবী)

সর্বশেষ নিউজ