নোয়াখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে সোহাগ (৩৪) ও আবুল বাশার (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩২৫০পিস ইয়াবা, ৪৫০গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৮২০০ টাকা জব্দ করা হয়।

সোমবার রাতে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজছরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পূর্ব মাইজছরা গ্রামের রফিক উল্যার ছেলে সোহাগ ও আবুল বাশার।

র‌্যাব জানায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব-১১ একটি দল। অভিযানকালে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজছরা গ্রাম থেকে এলাকার চিহিৃত দুই মাদক কারবারি সোহাগ ও বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ৩২৫০ পিস ইয়াবা, ৪৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৮২০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এইদিনএইসময়/১৬আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ