গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ( দপ্তরের দ্বায়িত্ব) ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমীর মোহাম্মদ, জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সুত্রধরসহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এইদিনএইসময়/১৮আগস্ট/এলএ)

