জামালপুরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত 

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নবিজল (৪২) নামে ইজিবাইক (অটো) চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইসলামপুর পৌরসভার পাটনিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নবিজল ইসলামপুর পৌর শহরের পলবান্দা ভাটিপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পাটনিপাড়া মোড়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। গুরতর আহত অবস্থায় নবিজলকে নিকটস্থ ইসলামপুর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

(এইদিনএইসময়/১৮আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ