সাইদীর মৃত্যুতে শোক প্রকাশ: জবির ছয় ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি 

জবি প্রতিনিধি
spot_img
spot_img

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ছয় দিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ।

রবিবার শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শাখা ছাত্রলীগ। তবে একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবরে অব্যাহতিকৃত এ নেতা কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।

অব্যাহতিকৃত ছয় ছাত্রলীগ নেতাকর্মী হলেন- মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার, (সহ-সভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ), ইশা (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, অব্যাহতিপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তাদের আদর্শগত অনেক সমস্যা রয়েছে। যে কারণেই তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমরা সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়গুলোতে আমরা কঠোরভাবে ব্যবস্থাগ্রহণ করব।

(এইদিনএইসময়/২১আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ