একটি ইংরেজী পত্রিকায় বেশ কয়েক বছর কাজ করতাম। নাম বলছি না। পত্রিকাটির বেশিরভাগ সাংবাদিক বাম আদর্শে বিশ্বাসী ছিলেন। অনেকেই অজ্ঞেয়বাদী ছিলেন। স্বষ্টা আছেন এটা বিশ্বাস করতেন না। পত্রিকা টি তে প্রবল আস্তিক মানুষও ছিলেন। তো প্রায় সময় স্বষ্টা আছে কি নাই তা নিয়ে তর্ক বিতর্ক হলো।
স্বষ্টা আছে এর পক্ষে যুক্তি দিতে গিয়ে আস্তিক মানুষ রা প্রায় সময় একটা কথাই বলতেন: “আমরা এই পত্রিকায় আসার আগে আস্তিক ছিলাম। এখানে আসার পর আরো বেশি আস্তিক হয়েছি। এত অনিয়মের পরও যে পত্রিকা টি যে বের হয় এটাই প্রমাণ করে উপরে একজন আছেন”
পত্রিকা টি তে অনিয়মের শেষ ছিল না। হয় কম্পিউটার চলতো না, না হয় কারো মাথার উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরতো। কিংবা রাত ১১ টার সময় এমন একটি রিল্যাক্স ভাব থাকতো যে মনে হতো না যে পরের দিন সকালে পত্রিকা বের হবে।
এই সব অনিয়মের কারণে বাম আদর্শের উপর সেখানে অন্য যারা ছিলেন তাঁরা খুবই বিরক্ত থাকতেন। একবার এক আলোচনা হচ্ছিল বাম রা কখনও ক্ষমতায় আসলে দেশের কি অবস্থা হবে তা নিয়ে।
আলোচনার মধ্য খানে বাম আদর্শের উপর বিরক্ত একজন বলে উঠলেন যে তিনি মনে করেন ঐ পত্রিকাটির যে অবস্থা বামরা কখনও ক্ষমতায় আসলে দেশের একই অবস্থা হবে।

