৭ ডিসেম্বর ২০২৫, রোববার

আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ‌শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। বিদেশিরা যখন আসবে, দেখবে বিনিয়োগ করবে। ভালোভাবে দেখলে ভালো বিনিয়োগ হবে। এছাড়া হবে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আলাদা ভবন করার।

জানা গেছে,এই ভবনটি বিডার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এর নাম ‘বিনিয়োগ ভবন’। এই ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রধান কার্যালয়ও রয়েছে।

সর্বশেষ নিউজ