৭ ডিসেম্বর ২০২৫, রোববার

শরনার্থী শিবিরে ইসরাইলী বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

অধিকৃত পশ্চিমতীরে একটি শরণার্থী শিবিরে এবার ইসরাইলী বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হলেন। এ সময় আটক হয়েছেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, শরণার্থী শিবিরে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

সোমবার ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা জেরিকোর গভর্নর জিহাদ আবু আল-আসাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেরিকো শহরের কাছে আকবাত জাবর শরণার্থী শিবিরে তাদের অনুপ্রবেশের সময় ইসরাইলি বাহিনীর হাতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে।
একদিন ইসরাইলিদের‌ও দখলদারিত্বে পরিনতি ভোগ করতে হবে।

সূত্র: ইয়েনি শাফাক

সর্বশেষ নিউজ