৭ ডিসেম্বর ২০২৫, রোববার

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অসুস্থ স্ত্রী রাহাত আরা বেগমেকেও সেখানে চিকিৎসা নেবেন।

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। এক সপ্তাহ পর ফিরবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর গিয়েছেন।

 

সর্বশেষ নিউজ