৭ ডিসেম্বর ২০২৫, রোববার

সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে,বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এই শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং জনপ্রতিনিধিরা সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

যদিও এর আগে বৃহস্পতিবার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবীতে শান্তি সমাবেশ স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যেকর কর্মসূচির বিরুদ্ধে আমাদের দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ