এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি, বারাইয়াপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারকেরেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এটিইউ বলছে, গ্রেপ্তার যুবকের নাম আরাফাত হোসেন (১৯)। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত ৩৮ পাতা স্ক্রীনশটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়।
আরাফাত হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। আরাফঅত ও তার সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে ‘আনসার আল ইসলাম’ এর কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন। তারা গনতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’ এর কথিত নেতা জসিম উদ্দিন রাহমানি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট এর প্রচার-প্রচারণার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বসাধারণকে প্ররোচিত করে আসছিলেন।আরাফাতের বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ৫।
(এইদিনএইসময়/৩জুন/এএম)

