সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় চার জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি
spot_img
spot_img

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেওয়ায় ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার খুলনা-পাইকগাছা সড়কের তালা মেলাবাজারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে গেছে। আহতরা হলেন, নাজমুল (৩৫),আঁখি (৩০),সুমন শেখ (২২) ও রেক্সোনা (৩৫)।

জানা গেছে, সোমবার সকালে খুলনা থেকে পাইকগাছাগামী (খুলনা মেট্রো-ব ১১-০১৫৩) যাত্রীবাহী বাস তালা মেলা বাজারে নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইক ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে থাকা চার যাত্রী আহত হয়।

তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) চেীধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ নিউজ