৭ ডিসেম্বর ২০২৫, রোববার

দেশের ৫৯৯ থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

গেল কয়েকদিনের নীরবতা ভেঙ্গে কাজে যোগ দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এরই মধ্যে দেশের ৫৯৯ থানায় কার্যক্রমও শুরু করেছেন তারা। বিক্ষুব্ধ জনতার দেওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের জঞ্জাল পরিষ্কার করে তাদের এ যোগ দেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। কেউ কেউ থানায় গিয়ে পুলিশ সদস্যদের ফুল দিয়েও বরণ করেছেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

বিস্তারিত আসছে…

সর্বশেষ নিউজ