৭ ডিসেম্বর ২০২৫, রোববার

মিথ্যা মামলায় জড়ালে ১৬৪৩০ নম্বরে কল করলে পাবেন আইনি সহায়তা

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন কোনো ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হলে তাকে আইনি সহায়তা দিচ্ছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে অভিযোগ জানাতে ১৬৪৩০ নম্বরে কল করে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, যদি কোনো ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট তারিখ পর্যন্ত দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্প লাইন কল সেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ নিউজ