দেশের মানুষের কাজে লাগবে না, এমন প্রকল্প বাদ: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দেশের মানুষের কাজে আসে না— এমন প্রকল্প সরকার আর চালাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, উন্নয়ন খাতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’ (‘রেইজ’)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সুবিধা যেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করাই সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে।” তার মতে, অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তার আওতায় আনা সম্ভব।

সরকারের লক্ষ্য হলো, নাগরিক হিসেবে সবার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা এবং অনানুষ্ঠানিক খাতকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করা— এমনটাই জানান তিনি।

উন্নয়ন ব্যয় কার্যকর ও ফলপ্রসূ করতে ভবিষ্যতে প্রকল্প বাছাইয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।

সর্বশেষ নিউজ