ডায়াবেটিক রোগীরা ডিনারে খেতে পারেন উপমা

ফিচার রিপোর্টার
spot_img
spot_img

দারুণ স্বাদের রেসিপি উপমা। ভারতে এটি বেশ জনপ্রিয় খাবার। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে উপমা রান্না করবেন।

বাঙালিরা সুজির রেসিপি মানেই মিষ্টিজাতীয় খাবার বোঝে। কিন্তু আমাদের আজকের রেসিপি ঝাল। যাঁরা ডায়াবেটিসের রোগী, তাঁরা রাতে এটি খেতে পারেন। ডায়াবেটিক রোগীদের বলা হয় আঁশযুক্ত খাবার খেতে। এ খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে। কারণ, এটি একটি ব্যালেন্সড ফুড। এ রেসিপি থেকে আমরা কার্বোহাইড্রেট, ফাইবার পাচ্ছি। এতে দুধ রয়েছে, যা প্রোটিন যুক্ত করবে।

রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ তাসনিম আশিক। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে উপমা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—উপকরণ

১. তিন টেবিল চামচ ঘি

২. এক কাপ সুজি

৩. দুই টেবিল চামচ সরিষা

৪. এক কাপ সবজি

৫. দুই টেবিল চামচ পেঁয়াজ কিমা

৬. এক চা চামচ আদা কুচি

৭. এক কাপ তরল দুধ

৮. স্বাদমতো লবণ

৯. দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি

 

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে সুজি, সরিষা, সবজি, পেঁয়াজ কিমা, আদা কুচি, তরল দুধ, লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন।

রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের উপমা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন

 

 

সর্বশেষ নিউজ