পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প, কেন?

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সাথে দেখা করবেন। হোয়াইট হাউজে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৭ জুন) বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে তাদের দুজনের মধ্যাহ্নভোজ হওয়ার কথা রয়েছে। তবে এই বৈঠকটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।

জেনারেল মুনির ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করছেন এবং এই বৈঠকের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল।

তবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবং তা আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষাপটে এই বৈঠক নতুন গুরুত্ব পেয়েছে। কারণ ইরান ও পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের মধ্যে সীমান্ত রয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মে মাসের শেষদিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যিনি চলমান সংঘাতের প্রথম দিনেই—১৩ জুন—ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ নিউজ