সংঘর্ষে ছাত্রদল কর্মী হিনত, মামলা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৭ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতেই বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, ঘটনার সময় আটককৃত উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরশিবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ জানিয়েছেন, শনিবার বিকেলে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী সাইফুল ইসলাম নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে।

সর্বশেষ নিউজ