সিলেটে বিএনপি’র মহাসমাবেশ,পুলিশের চেয়ে বেশি পাহারায় ছাত্রলীগ

সিলেট ব্যুরো
spot_img
spot_img

সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ,পুলিশের চেয়ে বেশি পাহারায় ছাত্রলীগ

সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিএনপির নেতাকর্মীদের ঘুম নেই। কালকে সমাবেশ সফল করতে সিলেট বিভাগের চার জেলার তৃণমূল নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। পরিবহন ধর্মঘট তাদের বড় বাধা। সেকারণে সমাবেশে আগতরা মাইলের পর মাইল পায়ে হেঁটে, কেউ বিকল্প উপায়ে দুদিন আগে থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন।‌

পথের বাঁধা বাস ধর্মঘট, পুলিশের তল্লাশি এসব ছাড়াও নতুন যুক্ত হয়েছে ছাত্রলীগের বাধা। পথে পথে ছাত্রলীগ প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে।

বিএনপির সমাবেশ সমন্বয়ে যুক্ত ডা. এজেড‌এম জাহিদ বলেন, পথে পথে সরকার দলীয় ক্যাডাররা আমাদের লোকজনের ওপর হামলা করছে। হয়রানি করছে। কিন্তু উজ্জীবিত নেতাকর্মীরা সেই বাধা উপেক্ষা করে স্রোতের মতো সমাবেশ স্থলে আসছেন। শুধু নেতা কর্মীই নয়, সাধারণ মানুষ‌ও বিভাগের অন্য জেলা থেকে পায়ে হেঁটে সমাবেশ স্থলে আসছেন বলে জানান তিনি।

আগামী কাল সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ। নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের দুর্নীতি অনিয়মসহ সাধারণ মানুষের কষ্ট লাঘবে এসব কর্মসূচি পালন করে আসছে বিএনপি। বিভাগীয় সমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি।

সর্বশেষ নিউজ