স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায় একটি দল: রফিকুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্বৈরাচারী কায়দায় একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান। তিনি বলেন, যেনতেন নির্বাচন আয়োজন করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার নীলনকশা বাস্তবায়নে দেশের ১৮ কোটি মানুষ কোনোভাবেই সায় দেবে না।

তিনি আরও বলেন, দেশের সকল ইসলামপন্থী দল, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামপ্রীতি জনগণ এখন ঐক্যবদ্ধ হওয়ার পথে রয়েছেন। এই জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ জুন) গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিনিয়র জামায়াত নেতা রফিকুল ইসলাম আরও বলেন, আমরা বারবার বলেছি—প্রয়োজনীয় সংস্কার করে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। এজন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সরকারের ভেতরে-বাইরে থাকা যেসব ফ্যাসিবাদী দোসর দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

সর্বশেষ নিউজ