ঈদের ৭দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদের আগে এবং পরে মোট সাত দিন সারাদেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও  সভায় অন্যদের মধ্যে ছিলেন ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ কর্তৃপক্ষ, বিআরটিসি, ও সেতু বিভাগসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সেই সঙ্গে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরাও সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ দিন সভায় সেতুমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানালে সিএনজি ব্যবসায়ীরা দু’দিন সময় কমিয়ে পাঁচ দিন করার পরামর্শ দেন। তবে মন্ত্রী এই সিদ্ধান্তে অমত প্রকাশ করে তা সাত দিনই বহাল রাখেন।

(এইদিনএইসময়/১৫জুন/তাবী)

সর্বশেষ নিউজ