ঈদের ছুটি বাড়ল এক দিন, শুরু ২৭ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শুরু হবে ২৭ জুন থেকে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক দিন ছুটি বাড়িয়েছে সরকার। এর ফলে এবার ঈদের ছুটি থাকছে পাঁচ দিন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটি শুরু হবে ২৭ জুন থেকে।

ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সোমবার সন্ধ্যায়। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন ঈদুল আজহা হলে ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন। আর পহেলা ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ঈদের ছুটি পাঁচ দিনে ঠেকবে।

মন্ত্রিসভা বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে ছুটি একদিন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে সূত্রটি।

ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন। সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে এই মাস শুরু হবে।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর যে সুপারিশ করে, সেই একই দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও।

এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। সবমিলিয়ে ঈদের ছুটি হয় টানা পাঁচ দিন।

 

(এইদিনএইসময়/১৯জুন/তাবী)

সর্বশেষ নিউজ