ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মো. মাসুদ (১৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্রী।
সোমবার (১৯জুন) সকালে উপজেলার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাসুদ দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার বাসিন্দা। আহত স্কুলছাত্রী চান্দিনা এলাকার সায়মা আক্তার (১৪)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. ওবায়দুল হক।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে যাত্রী নিয়ে রিকশাটি যাচ্ছিল। এসময় তিশা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন এবং স্কুলছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।
(এইদিনএইসময়/১৯জুন/তাবী)

