ঈদের দিন মেট্রোরেল বন্ধ, সময়সূচিতে পরিবর্তন

spot_img
spot_img

২২ জুন (বৃহস্পতিবার) থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ডিএমটিসিএলের উপ–মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২২ জুন থেকে রবিবার–বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে চলবে প্রতি ১৫ মিনিট পর।

বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী পিক আওয়ারে চলবে ১০ মিনিট পর পর।

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে। এই সময়ে ১২ মিনিট পর পর চলবে মেট্রোরেল।

এ ছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পর পর চলবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার।

 

(এইদিনএইসময়/২০জুন/তাবী)

সর্বশেষ নিউজ