ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পঞ্চম তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকাল ১০টার দিকে পঞ্চম তলায় এক চিকিৎসকের রুমে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিদর্শক মো. ইউনুস জানান, একজন চিকিৎসকের বন্ধ রুমে এসির শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুন তেমন ছড়িয়ে না পড়লেও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিকিৎসকের রুম বন্ধ ছিল। তিনি ছুটিতে ছিলেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আগুন নির্বাপণের চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে আসে। এ সময় পাঁচ তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

সর্বশেষ নিউজ