সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিনটিতে আনন্দ উদযাপনের পাশাপাশি ধর্মীয় কিছু গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন মুসলমানরা। বুধবার সৌদি আরবে ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র ঈদুল আজহা।

এর আগে মঙ্গলবার পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের মক্কা নগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের দিনে সকাল থেকে কণ্ঠে তাদের উচ্চারিত হয়—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’।

আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ করেন ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। তিনি খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানান।

কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯ সালের পর এবারের হজে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করছে। ২০১৯ সালে আনুমানিক ২৫ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালে মাত্র ১০ হাজার ব্যক্তিকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ২০২১ সালে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৫৯ হাজার। সৌদি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে মোট আট লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হজ করতে পেরেছিলেন।

(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

সর্বশেষ নিউজ