খালেদা জিয়ার কার্যালয়ে কোরবানি হবে ৪ গরু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চারটি গরু কোরবানি করা হবে।

বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় গুলশান অফিসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার সদস্য ও সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে শহীদ/গুম/খুনের শিকার নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনা করে ৪টি গরু কোরবানি দেয়া হবে।

(এইদিনএইসময়/২৮জুন/এলএ)

সর্বশেষ নিউজ