চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থরা হলেন— শিশু আবরাহাম (৩), নুর নদী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।
স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

