ঈদ জামাতে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি
spot_img
spot_img

ঈদের জামাতে নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বৃহস্পতিবার সকালে নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সময় তিনি নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে, এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জামাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নিজের বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার স্বার্থ ছিল বরিশালবাসীর স্বার্থ। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। আপনাদের সঙ্গে কাজ করছি সাড়ে চার বছর। এ সময়ে যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য ক্ষমা চাই। যত দিন আছি বরিশালবাসীর সেবা করে যাব, সেখানে মেয়র থাকা না থাকায় কিছু আসে যায় না।

ঈদের জামাতের পরে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লার সঙ্গে কোলাকুলি করেন ভাতিজা সাদিক আব্দুল্লাহ। তার সঙ্গে একান্তে কিছুক্ষণ কথাও বলেন।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ