গোপালগঞ্জ বাস খাদে পড়ে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

গোপালগঞ্জে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরিফুল হক জানান, ডিলাক্স নামে লোকাল যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ছেড়ে মাদারীপুরের টেকেরহাটের দিক যাচ্ছিল। এ সময় বাসটি সদর উপজেলার উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয়। এতে ওই বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন।

পরে স্থানীরা জাতীয় পরিসেবা ৯৯৯-এ ফোন দিলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার পর থেকেই চালক এলোমেলোভাবে চালাচ্ছিল। পরে উলপুর টোল অফিসের পাশে পৌঁছালে চালক বাসটি খাদে ফেলে দেয়।

(এইদিনএইসময়/৩০জুন/এলএ)

সর্বশেষ নিউজ