ঈদে ঘুরতে বেরিয়ে টাঙ্গাইলে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টাঙ্গাইলে ঈদের পরের দিন ঘুরতে বেরিয়ে অটোরিকশায় বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।

শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুজন একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) ও আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ১১ বন্ধু অটোরিকশাযোগে ঘুরতে বের হয়েছিল। এলেঙ্গা পৌঁছালে দ্রুত গতির একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৮ জন গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা দেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা যায়নি। তবে, অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এইদিনএইসময়/৩০জুন/এলএ)

সর্বশেষ নিউজ