ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪, চট্টগ্রামে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭, রাজশাহীতে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯, খুলনায় নয় লাখ ৪৯ হাজার ৫৮১টি, বরিশালে চার লাখ ৩০ হাজার ৬৭৩, সিলেটে তিন লাখ ৯৪ হাজার ৩৯, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭ এবং ময়মনসিংহ বিভাগে তিন লাখ ৮৫ হাজার ৯০২টি গবাদিপশু কোরবানি হয়েছে।
এর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি গরু, এক লাখ সাত হাজার ৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮ টি ছাগল, পাঁচ লাখ দুই হাজার ৩০৭টি ভেড়া ও এক হাজার ২৪২টি অন্যান্য পশু।
এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১ হাজার ২১৭টি গরু, ছয় হাজার ৪৮০টি মহিষ, ১২ লাখ ৬৭ হাজার ৫৯৫ টি ছাগল, এক লাখ দুই হাজার ১৬ টি ভেড়া ও অন্যান্য ৮৭৬টি, চট্টগ্রামে ১২ লাখ ২৯ হাজার ৬২টি গরু, ৮৭ হাজার ২১৪টি মহিষ, ছয় লাখ ৪১ হাজার ৯৭৮টি ছাগল, ৯৩ হাজার ১৮১টি ভেড়া ও অন্যান্য ৩৪২টি, রাজশাহীতে সাত লাখ ১১ হাজার গরু, নয় হাজার ৪৬৯টি মহিষ, ১২ লাখ ৩১ হাজার ছাগল ও এক লাখ ৮১ হাজার ভেড়া, খুলনায় দুই লাখ ৭০ হাজার ২১৯টি গরু, এক হাজার ৪৯২টি মহিষ, ছয় লাখ ৫২ হাজার ৭৩১ টি ছাগল, ২৫ হাজার ১২৩ টি ভেড়া ও অন্যান্য ১৬টি পশু ও বরিশাল বিভাগে দুই লাখ ৭৬ হাজার ৬৩৫টি গরু, ৯৮৯টি মহিষ, এক লাখ ৫১ হাজার ৫৬৪টি ছাগল ও এক হাজার ৪৮৫টি ভেড়া কোরবানি হয়েছে।
এছাড়া সিলেট বিভাগে এক লাখ ৯৯ হাজার ১৭২টি গরু, এক হাজার ১৫৩টি মহিষ, এক লাখ ৭২ হাজার ৭৪টি ছাগল ও ২১ হাজার ৬৪০টি ভেড়া, রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৬ হাজার ৭২০টি গরু, ২৬৯টি মহিষ, পাঁচ লাখ ৪৬ হাজার ৩৫৭টি ছাগল ও ৬৫ হাজার ৮৩৩টি ভেড়া এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৭ হাজার ৩৫টি গরু, ৮০৯টি মহিষ, এক লাখ ৮৬ হাজার ২৯টি ছাগল ও ১২ হাজার ২৯টি ভেড়া কোরবানি হয়েছে।
(এইদিনএসময়/০১জুন/এলএ)

