খাগড়াছড়ির রামগড়ে পিকআপের চাপায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রামগড়-ফেনী-ঢাকা প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (৩০) রামগড় উপজেলার সোনাইআগা এলাকার মৃত মীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল রামগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে।
(এইদিনএইসময়/০৩জুলাই/এলএ)

