কাঁচামারিচের সাথে বাড়ছে আলুর দামও

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কাঁচামরিচের সাথে আলুর দামও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বুধবার রাজধানীর ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর এলাকার বাজারে আলুর এই বাড়তি দাম দেখা গেছে। এসব এলাকার বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। যা গত শুক্রবারও ছিল ৪০ টাকা।

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বিক্রেতা বলেন, দাম কি আমরা বাড়াই? যেমন দামে কিনি, তেমন দামেই বিক্রি করি।

একই দামে আলু বিক্রি হচ্ছে কৃষি মার্কেটে। বিক্রেতা মুরাদ বলেন, পাইকারি দামের চেয়ে আমরা ১ থেকে ২ টাকায় বেশি বিক্রি করি।

শিয়া মসজিদ বাজারে আলু কিনতে এসে কেজিতে ১০ টাকা বেশি দেখে চটেছেন মাইনউদ্দিন বাহাদুর। বললেন, এক কেজি আলু যদি ৫০ টাকায় কিন্না খাওয়া লাগে, আমার মতো মানুষ কামাই করে কয় টাকা?

পারভীন আক্তার নামে অপর এক ক্রেতা বলেন, আমাদের আয় ২ টাকা। ১০ টাকা খরচ করার সামর্থ্য নেই। আর কিছু বলার নেই।

(এইদিনএইসময়/০৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ