২০০৮ সালে প্রখ্যাত অভিনেতা হুমায়ূন ফরিদীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। এর আগে টানা ২২ বছর এক ছাদের নিচেই ছিলেন তারা। পরে ২০০৮ সালের ৭ জুলাই পরিচালক বদরুল আনাম সৌদকে করেন সুবর্ণা মুস্তাফা। তাদের সেই দাম্পত্যের ১৫ বছর পূর্ণ হলো শুক্রবার।
কেমন কাটছে সৌদ-সুবর্ণার দাম্পত্য জীবন? সেই ইঙ্গিত অভিনেত্রী নিজেই দিয়েছেন তার ফেসবুকে। দ্বিতীয় জীবনসঙ্গীর সঙ্গে তোলা হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি বৃহস্পতিবার মধ্যরাতে পোস্ট করে সৌদকে ১৫তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা। সঙ্গে বার্তা দিয়েছেন, ভালোবাসা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাই তাদের শক্তির উৎস।
সুবর্ণা মুস্তাফার ওই পোস্টের নিচে তাকে এবং সৌদকে ১৫তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন চিত্রলেখা গুহ, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, নাজনিন হাসান চুমকী, শতাব্দী ওয়াদুদ, জয়া আহসান, আঁখি আলমগীর, মুস্তাফিজুর রহমান মানিক, সাজু খাদেম, রোজি সিদ্দিকী, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আসনা হাবিব ভাবনা, রওনক হাসানসহ অনেকে।
এদিকে, ১৫তম বিবাহবার্ষিকীর বিশেষ দিনে নির্মাতা, চিত্রনাট্যকার ও কাহিনিকার বদরুল আনাম সৌদ গণমাধ্যমকে জানান, সবার ভালোবাসায় আমি আর সুবর্ণা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই আরও বহু বছর। শুধুই আশীর্বাদ চাই।
(এইদিনএইসময়/০৭জুলাই/এলএ)

