শাকিব খানের সঙ্গে অপু ও বুবলীর সম্পর্কের সমীকরণ নিয়ে যা বললেন ঝন্টু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সিনেমা জগৎ নিয়ে যতটা আলোচিত, তার থেকে বেশি আলোচিত ব্যক্তিজীবন নিয়ে।

এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

রোববার (১০জুলাই) গণমাধ্যমে এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার কাছে জানতে চাওয়া হয়, অপু বিশ্বাস ও বুবলীকে নিয়ে আপনার মূল্যায়ন কী? শাকিব বুবলী ও অপু বিশ্বাসের যে দ্বন্দ্ব চলছে— এ বিষয়ে কি বলবেন?

উত্তরে তিনি জানান, তিনজনকেই দর্শক পছন্দ করেন। ওদের উচিত শুধু চলচ্চিত্র নিয়ে ভাবা। এক নায়িকা আরেক নায়িকাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করে। একে অপরের হিংসা করে। এগুলো ঠিক না। যার যার যখন ছবি মুক্তি পাবে, মানুষ তখন দেখবে। সিনেমা যদি ভালো হয় দলে দলে দর্শকরা আসবে। ভালো না হলে দর্শকরা আসবে না। আর তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি এগুলো নিয়ে কথা বললে তারা হতাশ হবে।

এ নির্মাতা ব্যক্তিগত জীবনের বাইরে তাদের ক্যারিয়ার নিয়েও নানা কথা বলেন।

তিনি বলেন, বুবলী নতুন কিন্তু অপু বিশ্বাস নতুন হলেও নতুন হিসেবে পড়ে না। তার কারণ হলো, সে বেশ কিছু দিন থেকেই ছবি নির্মাণ করে আসছে। এমনিতে দুজনই ভালো। তবে বুবলীকে কিন্তু আমার নায়িকা হিসেবে বেশ ভালো লাগে। বুবলীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবছি। আমার বুবলী ও পরীমনিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে। আমি ওদের ছবি বেশি দেখিনি।

আমি শুধু বুবলীর একটি সিনেমা দেখেছি। সেখানে সে ভালো অভিনয় করেছিল। তবে অপু বিশ্বাসের ছবি আমি হলে গিয়ে দেখিনি। যতটুকু দেখেছি, বিভিন্ন গানের অভিনয়ে। তবে নিঃসন্দেহে ভালো আর্টিস্ট অপু বিশ্বাস।

তিনি আরও বলেন, এটুকু বলতে পারি— শাকিব খানকে হিট করার মতো এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। তবে একসময় তৈরি হতে পারে। শাকিব খানের প্রথম সুপারহিট ছবি কিন্তু আমার হাতে তৈরি। ওই সময় শাকিব বলেছিল— আংকেল এ ছবিটা যদি সুপার হিট হতো তা হলে আমার খুব উপকার হতো।

(এইদিনএইসময়/১০জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ