সবার দোয়া চাইলেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জন্মদিন উপলক্ষে সবার দোয়া চাইলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার (১১ জুলাই) তার জন্মদিন।

নায়িকা বলেন, এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই।

এদিকে কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনও হয়নি।

গণমাধ্যমকে তিনি জানান, এখনও বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে।

তবে নতুন কোনো কাজ করলে অবশ্যই দর্শক ভক্তরা জানতে পারবেন বলে জানান এই নায়িকা।

অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

(এইদিনএসময়/১০জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ