ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফেনী প্রতিনিধি
spot_img
spot_img

ফেনীর দাগনভূঞায় দুলামিয়া কটন মিলের সামনে সিএনজিচালিত অটোরিকশাকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান একজন নারী ও একজন পুরুষ, আহত হয়েছে কমপক্ষে দুইজন।

সোমবার বিকেলে ফেনী মাইজদী সড়কের দুলামিয়া কটন মিলের সামনে এ ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশা ফেনী থেকে নোয়াখালী জেলার সদরে দিকে ভাড়া নিয়ে যাচ্ছে।

নিহত একজনের নাম শুভ, তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানায় বলে পুলিশ জানায়। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম ঘটনাস্থল থেকে দুজন নিহত হয়েছে বলে জানান।

যদিও বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।

(এইদিনএইসময়/১১জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ