নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ,  নিহত ২

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুষ্টিয়ার কুমারখালীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২জুলাই) বেলা ১১টার দিকে চড়াইকোল আলাউদ্দিন নগর কালুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে মোটরসাইকেলচালক শাহিন (৪৫) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের একরামুল।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগর কালুর মোড়ে নসিমন গাড়ির সঙ্গে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলসহ চালক নসিমন গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত হন। এ সময় অপর আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। নসিমন গাড়িটি আটক করা হয়েছে।

(এইদিনএইসময়/১২জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ