বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বগুড়ার আদমদিঘীতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার (১৫জুলাই) সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের মুরইল বাসস্ট‌্যা‌ন্ড এলাকার খা‌ড়ির ব্রিজের পা‌শে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী একই এলাকার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

এ ব্যাপারে আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন গণমাধ্যমকে ব‌লেন, খা‌ড়ির ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাকের মেরামতের কাজ করছিলেন ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রা‌কে ধাকা চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রা‌কের চালক মোস্তাক ও হেলপার সাইফ‌ুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যায়। সেখা‌নে তা‌দের মৃতু। নিহত‌দের লাশ হাসপাতা‌লের ম‌র্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

 (এইদিনএইসময়/১৫জুলাই/২০২৩)

সর্বশেষ নিউজ