মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সালামত আলী (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বড়চেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালামত আলী বড়চেগ গ্রামের মৃত রমজান আলী ছেলে। তিনি শমসেরনগর বাজারের চাতলাপুর সড়কের একজন ব্যবসায়ী।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে ব্রাহ্মণবাজার শমসেরনগর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত ঘন্টাখানেক পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সালামত মিয়া ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(এইদিনএইসময়/১৫জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ