আবারো কি জোড়া লাগছে অপু-শাকিবের সংসার?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অনেক দিন একসঙ্গে থাকেন না অপু বিশ্বাস এবং শাকিব খান। আবার তাদের কাছাকাছি আসায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কয়েক সপ্তাহ ধরে আবার আলোচনায় অপু বিশ্বাস এবং শাকিব খান।

আমেরিকায় তাদের একসঙ্গের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে সব দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে আবার কি সংসার করছেন অপু-শাকিব?

গোপন ক্যামেরায় বন্দি ছবিটিতে দেখা গেছে, ছেলে জয়ের হাত ধরে রয়েছেন নায়ক শাকিব খান। আর পেছনে রয়েছেন অপু বিশ্বাস।

এবারের ঈদে তাদের দুজনের ছবিই মুক্তি পেয়েছে। শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’ নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তখন থেকেই তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা দেখছেন দর্শকরা। শুধু তা-ই নয়, প্রকাশ্যে নায়ককে ধন্যবাদও জানিয়েছিলেন অপু।

তার ‘লাল শাড়ি’ ছবিটি তৈরি হওয়ার নেপথ্যে নাকি অনেক অবদান রয়েছে শাকিবের। তবে আমেরিকা যাওয়ার পর থেকে তাদের কোনো বক্তব্য জানা যায়নি। অবশেষে উত্তর দিলেন নায়িকা অপু।

গণমাধ্যমকে অপু জানিয়েছেন, তারা নাকি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই বিদেশে গিয়েছেন। আমেরিকায় পা রাখার পরের দিন শাকিবের সঙ্গে তার দেখা হয়েছে। অপু বলেন, সবচেয়ে বড় কথা, আমাদের সন্তান জয় প্রথমবার আমেরিকা এসেছে। তার কাছে চারপাশটা নতুন। সে বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হতো। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সে সময়টা বেশিই উপভোগ করছে।

অপুর এই মন্তব্য জানার পর ভক্তদের দুই তারকাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আমেরিকা থেকে ফেরার পর আবার নাকি সংসার পাতবেন তারা।

(এইদিনএইসময়/২০জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ